আইরিশদের জয়ের সমান টাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৭ বিশ্বকাপের মতো পাকিস্তান-বধ কাব্য লেখা হলো না অল্পের জন্য। তবে বড় লক্ষ্য তাড়া করে যেভাবে ‘টাই’ করল আয়ারল্যান্ড, এই টাইকে বলা যায় জয়ের সমানই। দু দলের সর্বশেষ ম্যাচে (২০১১ সালে) ১০৭ বলে ১০৯ রানের দারুণ এক ইনিংস খেলেও পল স্টার্লিং ছিলেন পরাজিত দলে। সেদিন পাশে পাননি কাউকে। কাল আবার সেঞ্চুরি করলেন স্টার্লিং (১০৩), ৪৭ বলে ৮৪ রানে অসাধারণ এক অপরাজিত ইনিংস খেললেন গত বিশ্বকাপে ইংল্যান্ড-বধের নায়ক কেভিন ও’ব্রায়েন। তাতেই বীরোচিত টাই। সাঈদ আজমলের করা শেষ ওভারে আইরিশদের প্রয়োজন ছিল ১৫, শেষ বলে ৫। ও’ব্রায়েন মারেন বাউন্ডারি। বারবার বৃষ্টিতে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে মোহাম্মদ হাফিজের ১২২* ও আসাদ শফিকের ৮৪ রানে পাকিস্তান তুলেছিল ৫ উইকেটে ২৬৬। ডাকওয়ার্থ-লুইসে আইরিশদের লক্ষ্য ছিল ২৭৬। ওয়েবসাইট।