আইরিশদের স্বস্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের বিপক্ষে জয়ে উজ্জ্বল হয়েছে দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন, মেক্সিকানরা তাই আছে স্বস্তিতে। কিন্তু ফরাসিদের দুর্দশায় আইরিশরাও যে মন খুলে হাসছে! ফ্রান্স-আয়ারল্যান্ড প্লে-অফ ম্যাচের কথা যাদের মনে আছে তাদের বোঝার বাকি নেই, আইরিশদের খুশির কারণ। থিয়েরি অঁরির ‘হ্যান্ড অব গড’-এর সুবাদে বিশ্বকাপের টিকিট পায় ফ্রান্স। স্বপ্নভঙ্গের বেদনায় আইরিশরা চোখের জল ফেলে আর ‘চাতুরী’র অভিযোগে ফরাসিদের জন্য মনের কোণে জমিয়ে তোলে ঘৃণা। ফ্রান্সের বিপর্যয়ে তাই নয় মাস পর বুক হালকা হচ্ছে আইরিশদের। আইরিশ এক্সামিনার পত্রিকা পুরো জাতির কথাটাই যেন বলে দিয়েছে, ‘ফ্রান্সের এই দুর্দিনে খুব কম লোকই চোখের জল ফেলবে’ লিখে। হার্নান্দেজের প্রথম গোলটির সঙ্গে অফসাইড বিতর্ক জড়িয়ে থাকায় ফরাসিদের বিপক্ষে সেটাকে শোধবোধ হিসেবেই দেখেছে আইরিশরা। ওয়েবসাইট।