আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় যুক্ত হলেন গ্রায়েম সোয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক বছরে ইংল্যান্ডের ভালো পারফরমেন্সের পেছনে অন্যতম প্রধান কারিগর হিসেবে ছিলেন অফস্পিনার গ্রায়েম সোয়ান। আইসিসি বর্ষসেরা ক্রিকেটার মনোনয়নের বাছাইপর্বে তিনি ১০টি টেস্টে ৪৯টি উইকেট পেয়েছেন। আর ২৩টি ওয়ানডে খেলে পেয়েছেন ২৮টি উইকেট। এই পারফরমেন্স সত্ত্বেও আইসিসি ঘোষিত বর্ষসেরা মনোনীত ক্রিকেটারের তালিকায় ছিলেন না গ্রায়েম সোয়ান, তবে শেষ পর্যন্ত আইসিসি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বর্ষসেরা মনোনীত ক্রিকেটারের তালিকায় গ্রায়েম সোয়ানকে অন্তর্ভুক্ত করেছে। ফলে দেরিতে হলেও ইংল্যান্ডের একমাত্র প্রতিনিধি হিসেবে আইসিসির বর্ষসেরা মনোনীত ক্রিকেটারদের ুতালিকায় যুক্ত হলেন ইংল্যান্ডের এই অফস্পিনার।আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান এবং পাঁচ সদস্যের নির্বাচক প্যানেলের প্রধান ক্লাইভ লয়েড সোয়ানের নাম বাদ যাওয়ায় দুঃখ প্রকাশ করে আজ বলেছেন, ‘মনোনয়ন বাছাইপর্বের সময় গ্রায়েমের পারফরমেন্স ছিল খুবই ভালো। কিন্তু তাঁর নামটা মনোনীতদের তালিকা থেকে ভুলবশত বাদ পড়ে গেছে। আমি এই ভুলের জন্য নির্বাচক প্যানেলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।’—ওয়েবসাইট