আইসিসি ‘দন্তহীন বাঘ’: রানাতুঙ্গা
আইপিএল, না দেশ—কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আইপিএলে খেলার প্রতি ক্রিকেটারদের মাত্রাতিরিক্ত ‘ঝোঁক’ দেখে এই প্রশ্নটা করছেন অনেকেই। তবে এই পরিস্থিতি সৃষ্টির জন্য ক্রিকেটাররা নন, বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি দায়ী বলে বিশ্বাস করেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।রানাতুঙ্গার দৃষ্টিতে, আইসিসি একটা ‘দন্তহীন বাঘ’। আর আইপিএল একটা ‘রাক্ষস’, যা আন্তর্জাতিক ক্রিকেটকেই একদিন ধ্বংস করে ছাড়বে।তাহলে কেন আইপিএলকে এত গুরুত্ব দিচ্ছে আইসিসি? কারণ, ভারতীয় ক্রিকেট বোর্ডের ((বিসিসিআই) শক্তিশালী অর্থনৈতিক ভিত! বিসিসিআইয়ের চোখধাঁধানো অর্থের বাধনে আইসিসি বাধা পড়ে গেছে বলে বিশ্বাস করেন রানাতুঙ্গা। ‘আইসিসির কাজই হচ্ছে আইপিএলকে সুরক্ষা দেওয়া। সংস্থাটির কারও পক্ষপাতিত্ব করা উচিত নয়। যুগ যুগ ধরে আইসিসি গুণী ব্যক্তি দ্বারা পরিচালিত হয়ে এসেছে। কিন্তু বর্তমানে এটি ভারতীয় বোর্ডের নিয়ন্ত্রণাধীন। যতই দিন গড়িয়ে চলেছে, আইসিসি ততই দন্তহীন বাঘে পরিণত হচ্ছে’—দ্য আইল্যান্ডকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন রানাতুঙ্গা।শুধু আইসিসি নয়, অর্থের বিনিময়ে সংস্থাটির অন্য কয়েকটি সদস্যদেশকেও ভারতীয় বোর্ড পুতুল বানিয়ে রেখেছে বলে অভিযোগ করেন রানাতুঙ্গা। এই তালিকায় রয়েছে তাঁর দেশ শ্রীলঙ্কাও, ‘কোনো দেশই ভারতীয় বোর্ডের বিরোধিতা করে না। ভারত যা চায়, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মতো দেশ তা-ই করে। অন্যদের মতো পুতুল হয়ে আছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও।’ ওয়েবসাইট।