আইসিসিকে শচীনের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে ক্রিকেটের ফরম্যাটে পরিবর্তন আনতে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাতকে চিঠি লিখেছেন শচীন টেন্ডুলকার।বর্তমান ফরম্যাটে ওয়ানডে ম্যাচের দুটি ইনিংস। প্রতি ইনিংসে খেলা হয় ৫০ ওভার করে। তবে আইসিসির কাছে লেখা চিঠিতে দুই ইনিংসের বদলে টেস্টের মতো ওয়ানডেতেও চারটি ইনিংস করার প্রস্তাব দিয়েছেন তিনি। এ ক্ষেত্রে প্রতি ইনিংসে খেলা হবে ২৫ ওভার।পিটিআই জানিয়েছে, প্রতি ইনিংসে ওভার-সংখ্যা কমিয়ে আনা, পাওয়ার প্লে-তে পরিবর্তন আনাসহ আরও কিছু প্রস্তাব করেছেন শচীন। ওয়ানডে ফরম্যাটে পরিবর্তন আনা নিয়ে বেশ আগে থেকেই সরব লিটল মাস্টার। তবে আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে চিঠি লেখার ঘটনা এবারই প্রথম।শচীন মনে করেন, সুবিধা পাওয়া প্রশ্নে বর্তমান ফরম্যাটে দুই দলের মধ্যে ভারসাম্য নেই। পিচ, কন্ডিশনের কারণে টস অনেক সময় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ২৫ ওভার করে চারটি ইনিংসে খেলা হলে দুটি দলের সমান সুবিধা পাওয়া নিশ্চিত হবে।