আইসিসিতে বদলের বিপক্ষেই পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিসিকে বদলে ফেলার ‘তিন জমিদারের’ বিতর্কিত প্রস্তাবের বিরোধিতা আগেই করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শেষ পর্যন্ত বিরোধিতা করে যাওয়ার সিদ্ধান্ত তাদের। কাল গভর্নিং বোর্ডের সভা শেষে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের রাজস্ব ও প্রশাসনিক ক্ষমতা বাড়ানোর প্রস্তাবের বিপক্ষে অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে পিসিবি। বোর্ড চেয়ারম্যান জাকা আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিন জমিদারের প্রস্তাবকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে আইসিসিতে বদলের চেষ্টার সমালোচনাও করা হয়। এএফপি, ক্রিকইনফো।