আইসিসির ইডেন পরিদর্শন, স্থানীয়দের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে আগেই। কলকাতার ইডেন গার্ডেন বাকি তিনটি ম্যাচ আয়োজন করার যোগ্য কি না, তা আজ সোমবার পরিদর্শনে গিয়েছিল আইসিসির পরিদর্শক দল। তবে ভারত-ইংল্যান্ড ম্যাচ ‘ডাকাতি’ করার অভিযোগ তুলে কালো পতাকা উড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ক্রিকেটপ্রেমীরা।তিন সদস্যের পরিদর্শক দলের তিন ঘণ্টা পরিদর্শন শেষে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবি) যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বরূপ দে সাংবাদিকদের বলেন, ‘আমরা তাঁদের সব ধরনের সুযোগ-সুবিধা দেখিয়েছি। পুরো মাঠ তাঁরা পর্যবেক্ষণ করেছেন।’আইসিসির পরিদর্শক দলের সদস্যরা প্রস্তুতিতে সন্তুষ্ট হয়েছেন কি না, এ প্রশ্নে সরাসরি জবাব দেননি বিশ্বরূপ, ‘আমি বলতে পারব না। তাঁরা এখনো আমাদের কিছু জানাননি।’পিটিআই জানায়, আইসিসির দল ইডেন পরিদর্শন করার সময় প্রায় ৫০ জন স্থানীয় ক্রিকেটপ্রেমী কালো পতাকা উড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অভিযোগ তোলেন, ভারত-ইংল্যান্ড ম্যাচটি ‘ডাকাতি’ করা হয়েছে। আর এটি করা হয়েছে আইসিসির প্রেসিডেন্ট শারদ পাওয়ারের নির্দেশে। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের রাজনীতি নিয়ে সিএবির প্রধান জগমোহন ডালমিয়ার সঙ্গে তাঁর দ্বন্দ্ব রয়েছে। ‘আইসিসি ফিরে যাও। আইসিসির পতন হোক। পাওয়ারকে সন্তুষ্ট করতে অনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি’—ক্ষোভ প্রকাশ করে কথাগুলো বলছিলেন এক যুবক। ওয়েবসাইট।