আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে সোহাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেক টেস্টেই ২১৯ রানে নিয়েছেন ৯ উইকেট। বাংলাদেশের অফ স্পিনার সোহাগ গাজী দুর্দান্ত এই পারফরম্যান্সের পুরস্কারটাও পেয়ে গেলেন নগদে। অভিষেক টেস্ট দিয়ে সোহাগ শুধু টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়েই ঢুকে পড়েননি, এক লাফে জায়গা করে নিয়েছেন ৫১ নম্বরে! পরশু প্রকাশিত আইসিসির নতুন র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেসার শাহাদাতের সঙ্গে যৌথভাবে ৫১ নম্বরে তিনি। দুজনেরই রেটিং পয়েন্ট সমান ৩২৭। বাংলাদেশের বোলারদের মধ্যে তাঁদের চেয়ে এগিয়ে কেবল টেস্টের দুই ও ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান (১৫ নম্বরে)।ব্যাটিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে তামিম (২৮)। সাকিব ৩২ নম্বরে। বড় উন্নতিটা হয়েছে নাঈম ও নাসিরের। মিরপুরে ৯৬ ও ২১ রান করে ১৬ ধাপ এগিয়ে নাসির ৬৯ নম্বরে। সেঞ্চুরি করে নাঈম ইসলাম উঠে এসেছেন ৮২ নম্বরে। এ ছাড়া মুশফিক ৪৩, জুনায়েদ ৫৮, শাহরিয়ার ৬১, মাহমুদউল্লাহ ৬৫, আশরাফুল আছেন ৮১ নম্বরে। ওয়েবসাইট।