আইসিসির নতুন নির্বাহী রিচার্ডসন
আইসিসির নতুন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক ডেভিড রিচার্ডসন। আজ বৃহস্পতিবার আইসিসির এক টেলিকনফারেন্সের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত সপ্তাহে মুম্বাইয়ে এক সাক্ষাত্কার পর্ব শেষে রিচার্ডসনকে আইসিসির পরবর্তী প্রধান নির্বাহী হিসেবে চূড়ান্ত করা হয়।১০ বছর ধরে আইসিসির ক্রিকেট জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন রিচার্ডসন। ২০০৮ সালে তাঁর প্রধান নির্বাহী হওয়ার প্রস্তাব বাতিল হয়ে যায়। এবার সেই দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন রিচার্ডসন। আইসিসির এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে তিনি বলেছেন, ‘আইসিসির প্রধান নির্বাহী হিসেবে মনোনয়ন পাওয়াটা আমার জন্য খুবই সম্মানের বিষয়। আমাকে এই পদের যোগ্য বিবেচনা করার জন্য আমি আইসিসির বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি।’ ডেভিড রিচার্ডসন, ম্যালকম স্পিড ও হারুন লরগাতের পর আইসিসির চতুর্থ প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ৫২ বছর বয়সী ডেভিড রিচার্ডসন। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪২টি টেস্ট ও ১২২টি ওয়ানডে খেলেছেন ডেভ রিচার্ডসন। রয়টার্স।