আইসিসির নতুন ভেন্যু আইন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেন্যু অনুমোদন পদ্ধতি চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিষয়টি নিয়ে আলোচনার জন্য লন্ডনে আইসিসির নির্বাহী কমিটি বৈঠকে বসছে আগামীকাল। ২০১১-১৫—এই চার বছর সময়ে কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে চালু হচ্ছে এটি। এতে প্রতি পাঁচ বছর পরপর অথবা যখনই কোনো স্টেডিয়ামে সংস্কারকাজ হবে, তখন নতুন করে পর্যবেক্ষণের পরই সংশ্লিষ্ট ভেন্যুর অনুমোদন দেওয়া হবে। এখন আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অনুমোদন পাওয়ার আগেই শুধু পর্যবেক্ষণ করা হয়। ম্যাচ আয়োজনের অনুমতি পেয়ে যাওয়ার পর আর কোনো পর্যবেক্ষণ করা হয় না। আগামীকালের বৈঠকে আর সব আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে আন্তর্জাতিক আম্পায়ারদের পারফরম্যান্স পর্যালোচনা, এফটিপি অনুমোদন, মেডিকেল কমিটি গঠন, ঘরোয়া ক্রিকেটে ডোপ ও দুর্নীতিবিরোধী আইনের প্রচলন, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং সদস্যদেশগুলোর উন্নয়ন। ওয়েবসাইট।