আইসিসির পরিকল্পনায় আইপিএল নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির ভবিষ্যত্ সফরসূচি পরিকল্পনায় আইপিএলকে অন্তর্ভুক্ত করার কথাবার্তা চলছিল অনেক দিন থেকেই। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হচ্ছে না বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লরগাত। আইসিসির সফরসূচির পরিকল্পনায় ভারতের এই জনপ্রিয় টি-টোয়েন্টি লিগটির জায়গা হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন লরগাত।আজ এক সাক্ষাত্কারে হারুন লরগাত বলেছেন, ‘আইসিসির ভবিষ্যত্ সফর পরিকল্পনায় আইপিএলকে আলাদাভাবে কোনো জায়গা দেওয়া হয়নি। সভায় এ ব্যাপারে কোনো আলোচনাও হয়নি। আবার আইপিএল কর্তৃপক্ষ বা ভারতীয় ক্রিকেট বোর্ডও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি।’ ঘরোয়া লিগগুলোর তুলনায় আন্তর্জাতিক ক্রিকেটের দিকেই সবাইকে বেশি মনোযোগ দেওয়ারও আহ্বান জানিয়েছেন লরগাত। সম্প্রতি ভারতীয় ক্রিকেটারদের শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ার অনুমতি না দেওয়ার পদক্ষেপটারও প্রশংসা করেছেন তিনি। বলেছেন, ‘শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে ভারতীয় ক্রিকেটারদের খেলতে যাওয়ার অনুমতি না দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশংসা করা উচিত। সবারই আসলে জাতীয় দলের হয়ে খেলার দিকেই বেশি মনোযোগ দেওয়া দরকার।’ পিটিআই।