আইসিসির বর্ষসেরা দলের নেতৃত্বে ধোনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ভারতীয়দের আধিপত্য। অধিনায়কসহ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের চারজন ক্রিকেটার এ দলে জায়গা করে নিয়েছেন। প্রথম ক্রিকেটার হিসেবে টানা চারবার বর্ষসেরা দলে আছেন মহেন্দ্র সিং ধোনি।দল ঘোষণার পর নির্বাচক প্যানেলের প্রধান ক্লাইভ লয়েড বলেছেন, ‘দল গঠনের কাজটা কঠিন ছিল। তবে এ দল নিয়ে আমি খুশি।’ শচীন টেন্ডুলকারের নাম দলে না থাকার ব্যাখ্যাও দিয়েছেন লয়েড, ‘অনেককে নিয়েই ভাবতে হয়েছে আমাদের। শচীন অবশ্যই ব্যাটিং ঈশ্বর। ওকে দলের বাইরে রাখা কঠিন ছিল। কিন্তু দলে থাকা ক্রিকেটারদের দেখুন। শচীনের চেয়েও ভালো করেছে ওরা।’ ওয়েবসাইট।বর্ষসেরা দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), তিলকরত্নে দিলশান, বীরেন্দর শেবাগ, কুমার সাঙ্গাকারা, ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, যুবরাজ সিং, গ্রায়েম সোয়ান, উমর গুল, ডেল স্টেইন ও জহির খান।দ্বাদশ খেলোয়াড়: লাসিথ মালিঙ্গা