আইসিসির ম্যাচ রেফারির তালিকায় রকিবুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আম্পায়ারদের পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ম্যাচ রেফারিদের দলেও যোগ হলেন একজন বাংলাদেশি। জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান আইসিসির রিজার্ভ প্যানেলের আম্পায়ার মনোনীত হয়েছেন।আপাতত এশিয়া অঞ্চলের সহযোগী দেশগুলোর ম্যাচের দায়িত্বই পাওয়ার কথা তাঁর। তবে জরুরি প্রয়োজনে রিজার্ভ প্যানেলের আম্পায়াররাও পেয়ে যেতে পারেন বড় দায়িত্ব। সে ক্ষেত্রে রকিবুলের সামনে এখন সব দরজাই খোলা। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করা রকিবুল এর আগে এসিসির টুর্নামেন্ট এবং অনানুষ্ঠানিক টেস্টে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন।