আইসিসির সভাপতি হলেন মুস্তফা কামাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছেন পরিকল্পনামন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠানরত আইসিসির বার্ষিক সাধারণ সভায় তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
সভাপতি হওয়ার পর এক তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় মুস্তফা কামাল বলেন, ‘বাংলাদেশের মানুষ ক্রিকেটকে অসম্ভব ভালোবাসে। ক্রিকেট এ দেশের মানুষের এগিয়ে যাওয়ার প্রেরণা। সবার দোয়ায় এই সম্মান অর্জন করে আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ।’
বাংলাদেশের ক্রিকেটের নামী এই সংগঠক এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও আইসিসির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আইসিসির দায়িত্ব নেওয়ার আগমুহূর্তে তিনি বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।