আইসিসির সভায় শ্রীনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্টের নির্দেশে বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন এন শ্রীনিবাসন। অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন শিবলাল যাদব। কিন্তু যাদব নন, আসন্ন আইসিসি বোর্ড সভায় বিসিসিআইয়ের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন শ্রীনিবাসন! আজ ও আগামীকাল দুবাইয়ে আইসিসি বোর্ডের সভা। অন্তর্বর্তী সভাপতি যাদব ‘এ বিষয়ে কোনো মন্তব্য করব না’ বলে জানিয়েছেন। বিসিসিআইয়ের সচিব সঞ্জয় প্যাটেলের সঙ্গে যোগাযোগ করলেও সাড়া দেননি। তবে বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইএসপিএনক্রিকইনফোকে নিশ্চিত করেছেন, ‘শ্রীনিবাসনই আইসিসি বোর্ড সভায় যোগ দেবেন।’ বোর্ড সভাপতির পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দিলেও আইসিসিতে শ্রীনিবাসনের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্ট বলেন, এটা বিসিসিআইয়ের ‘অভ্যন্তরীণ’ ব্যাপার। ওয়েবসাইট।