আইসিসির সমালোচনায় বাট ও আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পট ফিক্সিংয়ে যুক্ত—এমন কোনো প্রমাণ আইসিসির হাতে নেই বলে দুবাই থেকে দেশে ফিরে দাবি করলেন অভিযুক্ত দুই ক্রিকেটার সালমান বাট ও মোহাম্মদ আমির। তার পরও নিষেধাজ্ঞা বহাল রেখে আইসিসি তাঁদের প্রতি অবিচারই করেছে বলে সংস্থার সমালোচনাও করলেন তাঁরা। কাল দুবাই থেকে দেশে ফিরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানানোর সময় তাঁদের কণ্ঠে হতাশার সঙ্গে ঝরল ক্ষোভও। ‘তাদের কাছে কোনো প্রমাণ নেই। সবকিছু দেখে মনে হচ্ছে, তারা পাকিস্তানকে কোণঠাসা করে রাখতে চাইছে’—বললেন সালমান বাট। ব্যাপারটাকে পাকিস্তানের বিপক্ষে ষড়যন্ত্র হিসেবে দেখছেন আমিরও, ‘আমার তো মনে হচ্ছে, এটা পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি নষ্টের চক্রান্ত। আমি হতাশ হয়েছি, আঘাতও পেয়েছি। কারণ আমরা চেয়েছিলাম, সত্যটা বেরিয়ে আসবে। কিন্তু আমি খুবই হতাশ। কী কারণে আমাদের আপিল বাতিল করা হলো, সেটাও বলা হয়নি।’ ওয়েবসাইট।