আইসিসির সহযোগী সদস্য আফগানিস্তান
ক্রিকেট-বিশ্বে আফগানিস্তানের উত্থানকে বিস্ময়করই বলতে হয়। খুব অল্প সময়ের মধ্যেই গৃহযুদ্ধপীড়িত দেশটি জায়গা করে নিয়েছে ক্রিকেট-মানচিত্রে। ক্রমেই নিজেদের আরও ওপরে নিয়ে যাওয়া দেশটি পুরস্কারও পেল হাতেনাতে। আইসিসি সহযোগী সদস্য করে নিয়েছে আফগানিস্তানকে। পরশু আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার বার্ষিক সম্মেলনেই নেওয়া হয় এ সিদ্ধান্ত। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) গত বছর আইসিসিকে অনুরোধ করেছিল আফগানিস্তানকে সহযোগী সদস্য করার। দক্ষিণ এশিয়ার দেশটিকে নিয়ে সহযোগী সদস্যসংখ্যা এখন ৩৮, এর আটটিই এশিয়ার। এশিয়ার অন্য দলগুলো হলো মালয়েশিয়া (১৯৬৭), হংকং (১৯৬৯), সিঙ্গাপুর (১৯৭৪), সংযুক্ত আরব আমিরাত (১৯৯০), নেপাল (১৯৯৬), থাইল্যান্ড (২০০৫) ও কুয়েত (২০০৫)।
২০০১ সালে প্রথম আইসিসি অধিভুক্ত দেশ হিসেবে নাম লেখায় আফগানিস্তান। একসময় ওয়ার্ল্ড ক্রিকেট লিগের পঞ্চম বিভাগে খেলা দলটি অল্পের জন্য সুযোগ পায়নি ২০১১ বিশ্বকাপে। ওয়ানডেতে না পারলেও এরই মধ্যে দু-দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ফেলেছে দেশটি। ওয়েবসাইট।:n:
অভিষেকে সান্তোসকেই পাচ্ছেন নেইমার:h:
ন্যু ক্যাম্পে মাঠে নামছেন, হাজারো সমর্থকের হর্ষধ্বনিতে উন্মাতাল স্টেডিয়াম...নেইমার নিশ্চয়ই এই ছবিটা এঁকে রেখেছেন মনের পর্দায়। কিন্তু বার্সেলোনায় অভিষেকে একটু খচখচানিও থাকবে ব্রাজিল তারকার। যে ক্লাব ছেড়ে পা রেখেছেন বার্সায়, সেই সান্তোসের বিপক্ষেই যে অভিষেক হবে নেইমারের! বার্সেলোনার ওয়েবসাইটে জানানো হয়েছে, ২ আগস্ট ন্যু ক্যাম্পে হুয়ান গাম্পার ট্রফিতে সান্তোসের মুখোমুখি হবে বার্সা। মজার ব্যাপার, এই প্রীতি ম্যাচটা নাকি নেইমারকে নিয়ে সান্তোসের সঙ্গে বার্সার চুক্তির একটা অংশ। পরে দুই দলের মধ্যে আরেকটা ম্যাচও হবে। বার্সার প্রাক-মৌসুম ম্যাচগুলো অবশ্য শুরু হয়ে যাচ্ছে এর আগেই। ২০ জুলাই পোল্যান্ডে লেচিয়া গদানৎস্কের সঙ্গে খেলবে বার্সেলোনা। কিন্তু কনফেডারেশনস কাপে ব্রাজিলের হয়ে খেলা নেইমারকে সে সময় বিশ্রাম দেওয়া হবে। এএফপি।