আউটের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাজিত ২৫৯ রানের পর ২৩০। ব্রিসবেনের পর অ্যাডিলেডেও ডাবল সেঞ্চুরি, বছরে চারটি দুই শ ছাড়ানো ইনিংস খেলে রেকর্ড করেছেন মাইকেল ক্লার্ক। তবে অল্পের জন্য অস্ট্রেলীয় অধিনায়কের হাত ফসকেছে আরেকটি রেকর্ড। রেকর্ডটি টেস্টে আউট হওয়ার মাঝে সবচেয়ে বেশি রান করার। ক্লার্ক থেমেছেন ৪৮৯ রানে, বিশ্ব রেকর্ডের চেয়ে ৮ রানের দূরত্বে। ২০০৪ সালে আউট হওয়ার আগে ৪৯৭ রান করেছিলেন শচীন টেন্ডুলকার (অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে ২৪১*, ৬০*, ১৯৪* ও ২)। টেন্ডুলকার পেরিয়েছিলেন ১৯৫৭-৫৮ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্সের ৪৯০ রান।