আউটের পর নো-বল দেখবেন থার্ড আম্পায়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে ব্যাটসম্যান আউট হওয়ার পর থার্ড আম্পায়ার দেখবেন বলটি ‘নো’ ছিল কিনা। আগে মাঠের আম্পায়ারের সন্দেহ হলেই শুধু থার্ড আম্পায়ারের কাছে এ ব্যাপারে সিদ্ধান্ত চাওয়া হতো। কিন্তু আইসিসি এবার নিয়মটা বদলে ফেলেছে। এখন থেকে ব্যাটসম্যান আউট হওয়ার পর পরই বলটির বৈধতা যাচাই করে সিদ্ধান্ত দেবেন থার্ড আম্পায়ার। কাল এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি জানিয়েছে, ‘যদি ডেলিভারিটা সঠিক না হয়, তা হলে থার্ড আম্পায়ার দ্বিমুখী বেতারের সাহায্যে মাঠের আম্পায়ারকে ব্যাটসম্যানকে আবারও ফিরিয়ে আনার পরামর্শ দেবেন।’ পাল্লেকেলেতে আজ থেকে শুরু শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজ থেকেই নিয়মটা কার্যকর হবে। রয়টার্স।