আওটেরিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ আগস্ট, ২০১৫। নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যে সিরিজের প্রথম ওয়ানডে দেখতে টিভির সামনে বসেছেন মাত্র। গাপটিল-উইলিয়ামসনদের দিকে ভালো করে চাইতেই বিরাট একটা ধাক্কা খেলেন আপনি। নিউজিল্যান্ডের জায়গায় একি লেখা কিউইদের জার্সিতে! কিউই নামটি তাও মেনে নিতে পারতেন, কিন্তু দেখলেন চিরচেনা নিউজিল্যান্ড হয়ে গেছে ‘আওটেরিয়া’। জিম্বাবুয়ে সফরের প্রথম ওয়ানডেটি আওটেরিয়া নামে খেলারই সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। আদিবাসী মাওরিদের ভাষায় নিউজিল্যান্ডের নাম যে আওটেরিয়া। ‘মাওরি ভাষা সপ্তাহ’ উদ্যাপন করতেই বোর্ডের এই উদ্যোগ। আদিবাসী মাওরিরা নিউজিল্যান্ডকে যে প্রাণের ভাষায় ডাকে সেটিই এবার স্থান পাবে কিউইদের জার্সিতে। ক্রিকেট খেলাটিকে নিউজিল্যান্ডের বিভিন্ন জাতি ও বর্ণের মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই অসামান্য উদ্যোগ বলে জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। ক্রিকইনফো।