আকমল ভাইদের আপিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জরিমানা এবং ছয় মাস নজরদারিতে থাকার যে শাস্তি পেয়েছেন, এর বিরুদ্ধে লিখিত আবেদন করেছেন আকমল সহোদর কামরান ও উমর। অস্ট্রেলিয়া সফরে দলের বাজে পারফরম্যান্সের কারণ তদন্তের পর অন্য পাঁচ ক্রিকেটারের সঙ্গে শাস্তি হিসেবে কামরানকে ৩০ লাখ এবং উমরকে ২০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা এবং ছয় মাস পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই শাস্তির বিপক্ষেই গত মাসে সাবেক তিন বিচারককে নিয়ে গঠিত পিসিবির আপিল কমিটির কাছে শাস্তি মওকুফের আবেদন জানিয়েছেন দুই ভাই। শাস্তিপ্রাপ্ত পাকিস্তানের ক্রিকেটাররা ১৬ এপ্রিলের মধ্যে শাস্তির বিপক্ষে আপিল করতে পারবেন। ওয়েবসাইট।