আকমল-মালিকের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মুহূর্তে হয়তো তাঁরা বিবেচনাতেই নেই। হয়তো আগামী কিছুদিনের মধ্যে ঘোষিত হতে যাওয়া পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতেও থাকা হচ্ছে না তাঁদের। এসব জেনেও আবার পাকিস্তান জাতীয় দলে খেলার আশা ছেড়ে দেননি কামরান আকমল ও শোয়েব মালিক। পাকিস্তানের এই দুই সিনিয়র ক্রিকেটার বরং প্রবল আত্মবিশ্বাস নিয়েই অপেক্ষা করছেন, আবারও জাতীয় দলে খেলবেন।আকমল ভাইদের বড়জন দল থেকে ছিটকে পড়েছেন দুর্বল পারফরম্যান্সের কারণে। বিশ্বকাপ তাঁর কাছে ছিল মিশ্র অনুভূতির। কিপিং গ্লাভস হাতে কামরানের পারফরম্যান্স ছিল খুবই বাজে। আর গত বছর থেকেই সাবেক অধিনায়ক মালিক দলের বাইরে, কারণ নিজের আয়ের উ ৎ স সম্পর্কে সঠিক তথ্য দিয়ে বোর্ডের শুদ্ধতা কমিটিকে সন্তুষ্ট করতে পারেননি।লাহোরে কামরান বলেছেন, ‘আমি জানি, আমার কিপিং অনেক মানুষকেই হতাশ করেছে।’ দুর্বলতাটা জানেন বলেই ৫৩টি টেস্ট আর ১৩৭টি ওয়ানডে খেলা কামরান নিজের পারফরম্যান্সের উন্নতির জন্য মরিয়া। তিনি ওয়াসিম বারি, সেলিম ইউসুফ, মঈন খান, রশিদ লতিফের মতো সাবেক উইকেটরক্ষকদের সাহায্য নিতে চান, ‘আমি নিশ্চিত, তাঁরা আমাকে সাহায্য করতে পারবেন। আমার খেলার উন্নতির জন্য কারও কাছে যেতেই আমার আপত্তি নেই। তাঁরা অভিজ্ঞ এবং আমাকে ভালো সাহায্যই করতে পারবেন।’লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে মালিক বলেছেন, ‘গত বছর থেকে জাতীয় দলের হয়ে অংশ না হতে পারাটা হতাশার। এটা কষ্টের, কারণ পাকিস্তানের ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং দেশের হয়ে খেলতে আমি গর্ববোধ করি।’এদিকে চিরবিতর্কিত পাকিস্তান ক্রিকেটে আবারও বিতর্ক। এবারের বিতর্কটা প্রধান নির্বাচক মহসিন খানকে ঘিরে। জাতীয় ক্রিকেট একাডেমির অনুশীলনে সম্প্রতি এমন কয়েকজন ক্রিকেটারকে নেওয়া হয়েছে, ঘরোয়া ক্রিকেটে যাঁদের আহামরি কোনো পারফরম্যান্স নেই। তাহলে কিসের ভিত্তিতে এঁদের একাডেমিতে অন্তর্ভুক্ত করা হলো? প্রধান নির্বাচক মহসিন বলেছেন, পরে ডাক পাওয়া এই খেলোয়াড়দের ব্যাপারে তিনি কিছুই জানেন না। ওয়েবসাইট।