আকমলকে জিজ্ঞাসাবাদ করবে পিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলকারনাইন হায়দারের বক্তব্যটা তাহলে বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যুক্তরাজ্যে পাঁচ মাস স্বেচ্ছা ‘নির্বাসন’ কাটিয়ে গত মাসে দেশে ফেরার পরই জুলকারনাইন দাবি করেন, তাঁর পালিয়ে যাওয়ার অন্যতম কারণ উমর আকমল! ফোনে অজ্ঞাত লোকের হুমকি-ধমকি তো ছিলই, সঙ্গে আকমলের হয়রানি আর মানসিক নির্যাতন সহ্য করতে না পেরেই দুবাই থেকে পালিয়ে যেতে হয়েছিল তাঁকে।পিসিবির শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘হায়দারের অভিযোগটা বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে বোর্ড। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উমর আকমলসহ কয়েকজন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হবে।’ কাউকে না জানিয়ে হায়দার পালিয়ে যাওয়ায় দলের কোচ ও ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।জুলকারনাইনের পালিয়ে যাওয়ার কারণ খুঁজে বের করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পিসিবি। জুনের প্রথম সপ্তাহে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ওয়েবসাইট।