আকমলকে জুয়াড়ির ম্যাচ পাতানোর 'প্রস্তাব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উমর আকমল
উমর আকমল

ম্যাচ পাতানো বা ফিক্সিংয়ের ভূত যেন পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেটের। ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হয়েছেন সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। তবে এদিক দিয়ে উমর আকমলকে ব্যতিক্রম বলতে হবে। জানা যায়, ২০১২ সালে সংযুক্ত আরব আমিরাত সফরের সময় ফিক্সিংয়ের প্রস্তাব এসেছিল আকমলের কাছে। তবে তিনি ফাঁদে পা না দিয়ে সঙ্গে সঙ্গে বিষয়টি দলের নিরাপত্তা ব্যবস্থাপকের কাছে জানিয়েছিলেন।
একটি সূত্র জানায়, ওই সময় ভারত থেকে একটি নম্বর থেকে প্রায়ই আকমলকে ফোন করা হতো। ওই ব্যক্তি নাকি আকমলকে ফিক্সিংয়ে জড়াতে তোষামোদ করেন। বিনিময়ে বড় অঙ্কের অর্থের প্রস্তাব দেওয়া হয়। ওই ব্যক্তির ‘জ্বালাতনে’ আকমল বিষয়টি পাকিস্তান দলের নিরাপত্তা ব্যবস্থাপককে অবহিত করে। ব্যবস্থাপক দ্রুত বিষয়টি আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিটকে (আকসু) অবহিত করে।
২০১০ সালে ইংল্যান্ড সফরের সময় বুকি মাজহার মাজিদ যখন খেলোয়াড়দের সঙ্গে সখ্য গড়ে তোলে তখনো শহীদ আফ্রিদি খেলোয়াড়দের সতর্ক করেছিলেন। কিন্তু তাতেও আঁঁধারযাত্রা থেকে ফেরানো যায়নি বাট, আসিফ ও আমিরকে।