আকমলের পছন্দ ‘চার’ নম্বর
বর্তমানে ব্যাট করেন ছয় নম্বরে। টেস্ট, ওয়ানডে দুই ধরনের ক্রিকেটেই। তবে ছয় নম্বর নয়, উমর আকমলের পছন্দ ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গাটি।‘আমি মনে করি, চার নম্বর জায়গাটিই আমার জন্য আদর্শের। ব্যাটিং অর্ডারের ওপরের দিকে উঠে খেলতে চাই আমি’—এক সাক্ষাত্কারে বলেছেন আকমল।চাইলেই যে পছন্দের জায়গাটা পাওয়া যাবে না, তা ভালো করেই জানেন আকমল। সেটা মেনে নিয়েই ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেছেন, ‘দলের অধিনায়ক, কোচ, ম্যানেজমেন্টের অনুমতি পেতে হবে। সবাইকে বোঝাতে হবে, চার নম্বরে ব্যাট করার মতো যথেষ্ট দায়িত্ব সচেতন আমি।’১৫ টেস্টে আকমলের সংগ্রহ ৯৮৮ রান। গড় রান ৩৬.৫৯। তবে আরও ভালো করার অপেক্ষায় আকমল, ‘টেস্ট ক্রিকেট একটা জায়গা, যেখানে সুনাম অর্জন করতে চাই আমি। এখনো খেলাটা শিখছি। তবে নিশ্চিত করে বলতে পারি, এখানে ভালো করব আমি। সবাইকে দেখিয়ে দিতে চাই, পাঁচ দিনের ক্রিকেট খেলার দক্ষতা ও মনোবল আমার রয়েছে।’ ওয়েবসাইট।