আকরামের জায়গায় ব্রেট লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের বোলিং উপদেষ্টা নিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার ‘স্পিডস্টার’ ব্রেট লি। তিনি পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরামের স্থলাভিষিক্ত হলেন।বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া ব্রেট লিকে একসঙ্গে দুটি দায়িত্ব পালন করতে হবে। এত দিন তিনি নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। এখন খেলার পাশাপাশি বোলিং উপদেষ্টার কাজটাও করতে হবে তাঁকে।নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর আজ সোমবার এক বিবৃতিতে বলেন, ‘আমরা ভাগ্যবান যে ব্রেট লির মতো একজনকে বোলিং উপদেষ্টা হিসেবে পেয়েছি। তিনি দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও বটে। লিকে উপদেষ্টা করায় বোলিং ইউনিট তো বটেই, গোটা দল উপকৃত হবে।’নতুন দায়িত্ব পাওয়ার পর ব্রেট লির প্রতিক্রিয়া, ‘গত তিন বছর নাইট রাইডার্সের সঙ্গে আমার অভিজ্ঞতাটা দারুণ। বাড়তি দায়িত্ব পাওয়ায় নিজেকে সম্মানিত বোধ করছি।’গত তিন বছর নাইট রাইডার্সের বোলিং উপদেষ্টা ছিলেন ওয়াসিম আকরাম। তবে পরিবারকে বাড়তি সময় দেওয়ার কথা বলে সম্প্রতি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।