আকরামের পছন্দ আফ্রিদিই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানকে জিতিয়েছেন। এই বিশ্বকাপেও দলের সবচেয়ে বড় ভরসা তিনি। শহীদ আফ্রিদির কাঁধেই তাই নেতৃত্ব থাকলে সবচেয়ে ভালো হতো। এমনটাই মনে করছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, পাকিস্তান দলটি যেমন বিস্ফোরণমুখ, এখনই মোহাম্মদ হাফিজের কাঁধে টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া একটু আগাম হয়ে গেছে। আফ্রিদিই হতেন এর যোগ্য অধিনায়ক। ‘দলের অধিনায়ক হিসেবে হাফিজের নাম ঘোষণা একটু আগাম হয়ে গেছে। আফ্রিদির যে অভিজ্ঞতার ভান্ডার, সেটি অগ্রাহ্য করার উপায় নেই। ২০১১ বিশ্বকাপেও সে দলকে নেতৃত্ব দিয়ে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গেছে, যেখানে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। আফ্রিদির তাই আরেকটা সুযোগ প্রাপ্য ছিল। কিন্তু কী করবেন, পাকিস্তানের ক্রিকেটটাই এমন’—সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন আকরাম। ওয়েবসাইট।