আকরামের সেরা গুল
এখন পর্যন্ত এই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শহীদ আফ্রিদির। তবে তাঁকে পাকিস্তানের সেরা বোলার মানতে নারাজ সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ফাস্ট বোলারের চোখে উমর গুলই পাকিস্তানের সেরা বোলার। এবারের বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদির ১৬ উইকেটের বিপরীতে উমর গুল পেয়েছেন ১০টি।জিম্বাবুয়ের বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচ গুলকে ডেল স্টেইনের সঙ্গে তুলনা করে আকরাম বলেছেন, ‘উমর আসলে এই বিশ্বকাপের অন্যতম সেরা বোলার। সে ও ডেল স্টেইনই এখন পর্যন্ত সেরা। গুল একজন সত্যিকারের ম্যাচ উইনারের মতো বল করছে। তার দৌড়ানোর ধরন, লাইন ও লেন্থ সবকিছুই নিখুঁত। জিম্বাবুয়ের পক্ষে তাকে খেলাটা অসম্ভব ছিল।’কলম্বো থেকে গত মঙ্গলবার ইএসপিএনের সঙ্গে এই কথাগুলো বলেছেন ওয়ানডেতে প্রথম ৫০০ উইকেট পাওয়া ওয়াসিম আকরাম। গুলকে নিয়ে উচ্ছ্বসিত হলেও শোয়েব আখতারকে নিয়ে হতাশ আকরাম। নিউজিল্যান্ডের বিপক্ষে বেধড়ক পিটুনি খাওয়া শোয়েব বাদ পড়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। আকরাম মনে করছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’কে একটু বেশি মাত্রায় সংগ্রাম করতে হচ্ছে। ওয়েবসাইট।