প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়েটা হচ্ছে কবে? বাগদত্তা শ্যানিয়েরা টমসনকে নিয়ে পাকিস্তানে এলেন ওয়াসিম আকরাম আর এই প্রশ্নটার মুখোমুখি হবেন না, তা কি হয়! লাহোরগামী বিমান ধরার জন্য গত রোববার যখন করাচি বিমানবন্দরে আসেন আকরাম, একদল সাংবাদিক ঘিরে ধরে তাঁদের। এক ফাঁকে ঠিকই উঠল সেই প্রশ্ন। সুইংয়ের সুলতান আকরাম এখানেও ‘সুইং’ করলেন। অস্ট্রেলিয়ার মেয়ে টমসনকে লাউঞ্জে নিয়ে যাওয়ার কথা বলে জানালেন, সেখানেই এ নিয়ে কথা বলবেন। কিন্তু লাউঞ্জে গিয়ে কথা বলা দূরের কথা, সাংবাদিকদের দিকে একবার ফিরেও তাকাননি পাকিস্তানের কিংবদন্তি পেসার। ওয়েবসাইট।