আকাশকন্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিমন্যাস্ট থেকে পোল ভল্টার
জিমন্যাস্ট হওয়ার জন্য টানা ১০ বছর সাধনা করেছেন ইয়েলেনা ইসিনবায়েভা। কিন্তু বেশি লম্বা হয়ে যাওয়ায় ১৫ বছর বয়সে ছেড়ে দেন জিমন্যাস্টিকস। পোল ভল্টে আসার মাস ছয়েক পরেই ১৯৯৮ সালে মস্কো যুব গেমসে শিরোপা জেতেন।
সেনা কর্মকর্তা
২০০৫ সালে রুশ সেনাবাহিনীতে কমিশন লাভের পর ২০০৮ সালে পদোন্নতি পেয়ে হয়েছেন ক্যাপ্টেন।
মহিলা বুবকা
রেকর্ড ভাঙা-গড়া তাঁর কাছে ছেলেখেলার মতো। ইনডোর-আউটডোর মিলিয়ে ২৮ বার পুরোনো রেকর্ড ভেঙে গড়েছেন নতুন রেকর্ড। সের্গেই বুবকা যেমন ছিলেন পোল ভল্টের রাজা, ইসিনবায়েভাও অবিসংবাদিত রানি।
৫ মিটার
প্রথম মহিলা হিসেবে ২০০৫ সালে পোল ভল্টে ৫ মিটারের সীমা পেরোন ইসিনবায়েভা। ইনডোর-আউটডোর মিলিয়ে ৮ বার পেরিয়েছেন ৫ মিটারের উচ্চতা