আকাশকুসুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দুকের বদলে ব্যাট। বুলেটের বদলে বল। রণক্ষেত্র নয়, ক্রিকেট মাঠ। দৃশ্যগুলোকে পরপর সাজানোর চেষ্টা করেছিলেন পাকিস্তানের অভ্যন্তরীণবিষয়ক মন্ত্রী চৌধুরী নিসার আলী খান। সমস্যা হচ্ছে, ক্রিকেট খেলাটা তো একতরফা খেলা যায় না, একটা প্রতিপক্ষ লাগে। সেই প্রতিপক্ষের নাম যখন তালেবান, তখন রাইফেলের বদলে ক্রিকেট ব্যাট নিয়ে আসতে বলার জন্যও হিম্মত লাগে! নিসার অবশ্য তালেবানদের ক্রিকেটপ্রীতির কারণেই প্রস্তাব দিয়েছিলেন, সংলাপ যখন ভেস্তেই গেছে, ওদের সঙ্গে একটা ক্রিকেট ম্যাচ খেলে শান্তি স্থাপন করার চেষ্টা করলে কেমন হয়! মন্ত্রীর

এই প্রস্তাব অবশ্য প্রত্যাখ্যান করতে একদমই সময় নেয়নি তালেবান। এএফপি।