আকাশি রঙের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়ন  সিটি
চ্যাম্পিয়ন সিটি

ড্র করলেই চলত । কিন্তু সেটা তো ঠিক চ্যাম্পিয়নসুলভ হয় না! ওয়েস্ট হামকে তাই নিজের মাঠে ২-০ গোলে হারিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। আর নিউক্যাসলকে ২-১ গোলে হারিয়ে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো লিভারপুলকে৷ ক্লাব ইতিহাসে চতুর্থবারের মতো লিগ সেরা সিটি । দ্বিতীয় আর তৃতীয়বারের মাঝে অপেক্ষা তাদের দীর্ঘ ৪৪ বছরের । কিন্তু সর্বশেষ তিন মৌসুমে দুবার চ্যাম্পিয়ন হয়ে সিটি বুঝিয়ে দিল শিরোপা জেতাটা এখন তাদের অভ্যাসে পরিণত হচ্ছে। ইতিহাদ স্টেডিয়ামে ট্রফি হাতে কাল সিটি অধিনায়ক কোম্পানির ঝলমলে মুখটাও কি সে কথাই বলছে না?  রয়টার্স

পয়েন্ট তালিকা
ম্যাচ জয় ড্র হার পয়েন্ট
ম্যান সিটি ৩৮ ২৭ ৫ ৬ ৮৬
লিভারপুল ৩৮ ২৬ ৬ ৬ ৮৪
চেলসি ৩৮ ২৫ ৭ ৬ ৮২
আর্সেনাল ৩৮ ২৪ ৭ ৭ ৭৯
এভারটন ৩৮ ২১ ৯ ৮ ৭২