প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিসিআইয়ের ওয়েবসাইটে কাল সকালে ঢোকার চেষ্টা করে অনেকেরই চক্ষু চড়কগাছ! ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের ‘অ্যাবাউট’ সেকশনে বাংলাদেশ জাতীয় দলের ছবি! একটা বাক্যও জুড়ে দেওয়া, ‘ডোন্ট মেস আপ উইথ টাইগারস’। বিসিসিআইয়ের ওয়েবসাইট কেউ হ্যাক করেছে, এটা বোঝাই যাচ্ছিল। কাজটা কোনো বাংলাদেশির হতে পারে বলে অনুমান করা হচ্ছে। টেস্ট ক্রিকেট নিয়ে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার জমিদারির পরিকল্পনা নিয়ে বাংলাদেশজুড়ে ক্ষোভের দাবানল, তারই প্রকাশ হয়তো কেউ ওভাবে করে থাকবেন। বিসিসিআইয়ের ওয়েবসাইটটা তাই কাল সকালে বেশ কিছু সময় বন্ধ ছিল। ওয়েবসাইট।