আক্রমণই ক্লার্কদের মূলমন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনভিজ্ঞ মিডল অর্ডার, নড়বড়ে স্পিন আক্রমণ∏মাইকেল ক্লার্কের কপালে ভঁাজ পড়ার অনেক কারণই আছে। এমনও বলা হচ্ছে, ১৯৭৯-৮০ সালে কিম হিউজের দলের পর ভারত সফরে আসা এটাই দুর্বলতম অস্ট্রেলিয়া দল। এমন কথা ক্লার্কদের কতটুকু তাতিয়ে দেবে, সেটা অবশ্য বোঝা যাবে শিগগিরই। আর দুই দিন পরেই চেন্নাইতে শুরু হতে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। ঘরের মাটিতে বরাবরই ভারতের পরীক্ষিত রেসিপি একটাই∏Èঘূর্ণিতেই ঘায়েল কর'। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের পর নিশ্চিতভাবেই এই মনে্ত্রই অস্ট্রেলিয়া-বধের স্বপ্ন দেখছেন ধোনিরা। এই প্রস্তুতি ম্যাচে ভারত Èএ' দলের দুই স্পিনারই নিয়েছেন দশ উইকেটের মধ্যে নয়টিই! ওঝা, অশ্বিন, হরভজনদের চোখ চকচক করে ওঠাই স্বাভাবিক। তবে একটা কথা ভেবে স্বসি্ত পেতে পারেন ক্লার্ক। কঁাটা দিয়ে কীভাবে কঁাটা তুলতে হয়, সেটা ভারতকে ভালোই শিখিয়েছিল ইংল্যান্ড। ভারতের মাটিতে ২-১ টেস্ট জয়ে স্পিনাররাই ছিলেন মূল কুশীলব। গ্রায়েম সোয়ান ও মন্টি পানেসার যথাক্রমে ২৪.৭৫ ও ২৬.৮২ গড়ে নিয়েছিলেন ২০ ও ১৭ উইকেট। যেখানে ২০ উইকেট নিলেও ওঝার গড় ছিল ৩০.৮৫। অশ্বিন তো ৫২.৬৪ বোলিং গড় নিয়ে কুকদের বিপক্ষে সংগ্রামই করেছেন। অস্ট্রেলিয়া কোচ মিকি আর্থার রক্ষণ নয়, আক্রমণের মন্ত্রটাই জপে দিচ্ছেন শিষ্যদের কানে, Èতারা ইংল্যান্ডের সঙ্গে সিরিজ জেতেনি। ভারতের স্পিনাররা কঁাধে পাহাড়সম বোঝা নিয়েই আসছে। আমরা যদি খেলার যেকোনো সময় ওদের ওপর চড়ে বসতে পারি, তাহলে তারাও আমাদের ব্যাটসম্যানদের মতো চাপে থাকবে।' কোচের কথাটা অক্ষরে অক্ষরে মানার চষ্টো করেছেন অস্ট্রেলিয়ার ময়েজেস হেনরিকস। Èএ' দলের বিপক্ষে ৪১ বলে ৩৩ রানের ইনিংসে মেরেছেন তিনটি ছয়। চেন্নাইতে অভিষেক হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারের। ভারতের সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে শচীন টেন্ডুলকারকে বোতলবন্দীই করে রাখতে পেরেছিল জনসনরা। চার টেস্ট সিরিজে কোনো সেঞ্চুরি ছিল না লিটল মাস্টারের। এবারও সেটার পুনরাবৃত্তির ব্যাপারে আশাবাদী আর্থার। ওয়েবসাইট।