আক্ষেপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছিল আর্জেন্টিনা (১৮টি), অথচ সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন উরুগুয়ে। দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল ছিল জার্মানির (১৬টি), শিরোপা জিতেছিল স্পেন। সব মিলিয়ে আগের উনিশটি বিশ্বকাপের ১১টিতেই সবচেয়ে বেশি গোল করা দলটাকে ফিরে যেতে হয়েছে হতাশা নিয়ে। বাকি ৮টি বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা দলেরই সৌভাগ্য হয়েছে বিশ্বকাপ জেতার। ১৯৫৪ বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছিল হাঙ্গেরি (২৭টি), বিশ্বকাপের এক আসরে কোনো দলের সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটাও তাদের দখলে। তবে ওই বিশ্বকাপেও ফাইনালে তখনকার পশ্চিম জার্মানির কাছে হেরে আক্ষেপে পুড়তে হয়েছিল হাঙ্গেরিকে।