আক্ষেপ আছে তাঁরও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী জেতেননি তিনি! ১৭টি গ্র্যান্ড স্লাম, রেকর্ড ৩০১ সপ্তাহ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা, সর্বকালের অন্যতম সেরার স্বীকৃতি। এত কিছু যাঁর মুকুটে, সেই রজার ফেদেরারেরও আবার আক্ষেপ থাকতে পারে নাকি! বিস্ময়কর শোনালেও একটা নাকি অতৃপ্তি আছে ফেডেক্সের।

ফক্সস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেদেরার শোনালেন সেই আক্ষেপের গল্প, ‘আমার মনে হয় ক্যারিয়ার শুরুর দুই বছর আগে থেকে যদি নিজের সম্ভাবনাটা আরেকটু ভালোভাবে তলিয়ে দেখতাম! আরেকটু বেশি পরিশ্রম করতাম, আমি কী জিততে চাই সেটা বোঝার চেষ্টা করতাম।’ তবে এত কিছুর পরও যা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে বলে মত ফেডেক্সের, ‘এটাও ঠিক আমাকে অল্প বয়সেই অনেক কিছু সামলাতে হয়েছে। ক্রোধ, শোক, চাপ—সবকিছু। ১৬ থেকে ২২ বছরের মধ্যে আমাকে অনেক কিছু দেখতে হয়েছে। এ জন্যই আমি আজকের আমি হয়েছি।’

বরিস বেকার, পিট সাম্প্রাস বা রাফায়েল নাদালদের মতো অবশ্য টিনএজেই তোলপাড় ফেলে দেননি ফেডেক্স। ২০০৩ সালে যখন প্রথম উইম্বলডন জিতেছিলেন তখন বয়স ছিল ২২ বছর। এর চেয়ে কম বয়সে অনেকেই জিতেছেন গ্র্যান্ড স্লাম। কিন্তু ফেদেরার তো আর কেউ হতে পারেননি! প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের পর শুধুই সামনে এগিয়ে চলা। পরের চার বছর গ্র্যান্ড স্লাম জিতেছেন ১১টি! নিজেকে নিয়ে গেছেন অস্পর্শনীয় উচ্চতায়। ওয়েবসাইট।