আক্ষেপ ঘোচানোর মিশনে ভেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি বিশ্বকাপ খেলবেন, বছর দুয়েক আগে হুয়ান সেবাস্তিয়ান ভেরন নিজেও হয়তো বিশ্বাস করতেন না। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই তিনিই আবারও বিশ্বকাপে। শুধু তা-ই নয়, মধ্য মাঠে ডিয়েগো ম্যারাডোনার অন্যতম ভরসাও।এই শতাব্দীর শুরুটা হয়েছিল ভেরনের অবারিত সাফল্য নিয়ে। কিন্তু ক্যারিয়ারটা গতি হারাল ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়েই। ভেরনের পজিশনে খেলেছেন ক্লাবের কিংবদন্তিদের একজন, রয় কিন। বাধ্য হয়েই মাঝমাঠে জায়গা পাল্টাতে হলো ভেরনকে, পাল্টে গেল খেলাও। অফুরন্ত শক্তির উৎস আর প্রাণবন্ত সেই ভেরনকে খুঁজে পাওয়া গেল না।সেই প্রভাবই হয়তো পড়ল জাতীয় দলেও। বাছাইপর্বে অসাধারণ খেলা আর্জেন্টিনা বিদায় নিল গ্রুপ পর্বেই। আর এ জন্য সবচেয়ে বেশি দায়ী করা হলো জঘন্য খেলা ভেরনকে। কিছুদিন পরই দল থেকে বাদ পড়লেন, সেই থেকে বছর তিনেক আর কোনো খোঁজ নেই। ম্যারাডোনাও প্রথম দিকে তাঁকে নিতে চাননি, তবে এস্তুদিয়ান্তেসের হয়ে পারফরম্যান্সের জন্য আর উপেক্ষা করতে পারেননি।এখন তো তিনি মাঝমাঠের প্রাণভোমরা। তাঁকে যে ২০০২ বিশ্বকাপ-ব্যর্থতার বলি বানানো হয়েছিল, সে প্রসঙ্গ উঠতেই জানালেন মনোবেদনার কথা, ‘এটা আমার ভালো লাগেনি। আমি চাইও না, ব্যর্থতার জন্য কারও সঙ্গে এমন করা হোক। ভালো খেললেও সবাই, খারাপ খেললেও দায় সবারই।’ মুখে যতই বলুন, ভেরন নিজেও জানেন, মোক্ষম জবাব দেওয়ার জায়গাটা মাঠ। ৩৫ বছর বয়সীর তো এটা শেষ সুযোগও। ওয়েবসাইট।