আক্ষেপ তো অনার্স বোর্ডেরও!
অপেক্ষার শুরু সেই বিশ্বকাপ থেকেই। শুধু ভারত নয়, শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির অপেক্ষায় পুরো ক্রিকেটবিশ্বই। সেই অপেক্ষা দীর্ঘায়িত হলো আরেকটু। সেঞ্চুরির সেঞ্চুরি যে হবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানো?টেন্ডুলকারকে নিয়ে শেষ কথা বলে দেওয়া চরম বোকামি। তার পরও ৩৮ বছর বয়সী ব্যাটসম্যান ৪ বছর পর আবার ইংল্যান্ডে ফিরে অনার্স বোর্ডে নাম লেখাবেন—এই কল্পনা হয়তো একটু বাড়াবাড়িই। লর্ডসের অনার্স বোর্ডে টেন্ডুলকারের নাম থাকছে না, এটা বলে দেওয়ায় তাই খুব একটা ঝুঁকি নেই। কিন্তু এই আক্ষেপ কি শুধুই টেন্ডুলকারের, অনার্স বোর্ডেরও কি নয়? সর্বকালের অবিসংবাদিত সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের নাম দুবার উঠেছে সেখানে। তার পরও অনেকের মতেই ব্র্যাডম্যানের পর যিনি সেরা, তাঁর নাম ছাড়া অনার্স বোর্ডটাও তো খানিকটা শ্রীহীন!শুধু টেন্ডুলকার কেন, আক্ষেপের দলে তাঁর সঙ্গীদের নামগুলোও কিন্তু যথেষ্ট চমকানোর মতো। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রহকারীর পাঁচজনের চারজনেরই নাম নেই সেখানে! যে একজনের আছে, সেই রাহুল দ্রাবিড়ও নাম তুললেন সদ্যসমাপ্ত টেস্টে। তেমনি সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তিনজনের কারও নামও নেই। অনার্স বোর্ডের ‘দৈন্য’ ফুটিয়ে তুলছে নিচের তালিকাটাই—