আগন্তুক কাফু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাফু
কাফু

তিনটি বিশ্বকাপের ফাইনালে খেলা ইতিহাসের একমাত্র খেলোয়াড়। দুবার জিতেছেন বিশ্বকাপও। ব্রাজিলের ড্রেসিংরুমের দরজাটা কাফুর জন্য খোলাই থাকার কথা। কিন্তু বিস্ময়ের হলেও সত্যি, পরশু কিংবদন্তি এই ডিফেন্ডারকে ব্রাজিলের ড্রেসিংরুম থেকে বের করে দেওয়া হয়েছে!

জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর উত্তরসূরিদের সান্ত্বনা দেওয়ার জন্য ব্রাজিলের ড্রেসিংরুমে গিয়েছিলেন কাফু। কিন্তু ব্রাজিলের ফুটবল কনফেডারেশনসের সভাপতি হোসে মারিয়া মারিন তাঁকে ‘আগন্তুক’ বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১৪২টি ম্যাচ খেলা কাফুই বলেছেন, ‘প্রেসিডেন্ট মারিন বললেন, তিনি চান না ড্রেসিংরুমে কোনো অপরিচিত লোক থাকুক। আমি তাঁকে বললাম, আমি আগন্তুক নই। আমি শুধু ছেলেদের সঙ্গে আলিঙ্গন করে একটু সান্ত্বনা দিতে এসেছি।’ কাফু সঙ্গে যোগ করেছেন, ‘১৯৯৮ বিশ্বকাপে একই অবস্থা হয়েছিল আমার। আমি জানি, বিশ্বকাপে হারের অনুভূতি কেমন। কিন্তু আমি বিস্মিত হয়েছি যে আমাকে ড্রেসিংরুম থেকে বের করে দেওয়া হয়েছে।’ ইএসপিএন।