আগলে রাখুন জেরার্ডকে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভেন জেরার্ড সামান্য চোট পেলেই ইংল্যান্ড দলটা কেঁপে ওঠে! তিনি ইংল্যান্ডের আশা-ভরসার প্রতীক৷ সুতরাং তাঁকে পশমি চাদরে মুড়ে রাখা উচিত । রয় হজসনকে এমন পরামর্শই দিয়েছেন সাবেক ইংলিশ কোচ গ্লেন হডল। রয়টার্স৷
গত ৩০ মে ওয়েম্বলিতে ইংল্যান্ড তাদের প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলে পেরুর সঙ্গে৷ ম্যাচের শুরুর দিকেই প্রতিপক্ষের কড়া ট্যাকলে চোট পান জেরার্ড৷ অবশ্য সেটা গুরুতর কিছু ছিল না৷ ইংল্যান্ডের সাবেক কোচ তার পরও জেরার্ডকে খেলানোর সিদ্ধান্ত মেনে নিতে পারেননি, ‘ব্যক্তিগতভাবে আমি ওকে অর্ধেকের বেশি সময় খেলিয়ে ঝুঁকি নিতাম না। তাকে জাতীয় সম্পদের মতো পশমি চাদরে আগলে রাখাই উচিত।’ হডলের পরামর্শ থেকেই কিনা গত বুধবার মায়ামিতে ইকুয়েডরের সঙ্গে প্রস্তুতি ম্যাচে জেরার্ডকে রাখেননি হজসন।