আগস্টে উন্মুক্ত টিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়দের র্যাঙ্কিং বাছাইয়ের জন্য আগামী ৭-১০ আগস্ট ফেডারেশন আয়োজন করছে প্রাইজমানি ওপেন টেবিল টেনিস টুর্নামেন্ট। এরপর ২০-২৪ আগস্ট হবে জাতীয় জুনিয়র টেবিল টেনিস। আর ৬-৯ নভেম্বর ফেডারেশন কাপ উন্মুক্ত টেবিল টেনিস হবে। পরশু টিটি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় নেওয়া হয়েছে এসব সিদ্ধান্ত।