প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএ গেমসের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে ৮ জুলাই। ভারতের গুয়াহাটি ও শিলংয়ে আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় ১২তম এসএ গেমসের প্রস্তুতির জন্য আগস্টের প্রথম সপ্তাহে অনুশীলন শুরু করতে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। কাল বিওএর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় জানতে চাওয়া হয়, কোন ডিসিপ্লিনের কোন কোন ইভেন্টে অংশ নিতে আগ্রহী ফেডারেশনগুলো। সেই অনুসারেই তাদের অনুশীলনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবে বিওএ।