আগাম উপহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ নিয়ে বহুল প্রচলিত একটি কথা আছে: কোচরা নাকি দুই ধরনের৷ এক দল চাকরি হারাচ্ছে, আরেক দল চাকরি হারাতে যাচ্ছে! বিশ্বকাপ ফুটবলের সময় যেন এই বাক্য আরও করুণ সত্যি হয়ে ওঠে৷ সাফল্যের অমৃত সুধা পান করে দীর্ঘস্থায়ী হন কেউ৷ কিন্তু বেশির ভাগেরই কপালে জোটে ছাঁটাইয়ের লজ্জা৷ তবে বেলজিয়াম কোচ মার্ক উইলমটসের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন৷ বিশ্বকাপ শুরুর আগেই যে তাঁর সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছে বেলজিয়াম ফুটবল ফেডারেশন৷ বেলজিয়ামকে বলা হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপের কালো ঘোড়া৷ কোর্তোয়া, কোম্পানি, হ্যাজার্ড, লুকাকুদের নিয়ে গড়া দলটি এবার চমকে দিতে পারে পুরো ফুটবল-বিশ্বকেই৷ বন্ধুপরায়ণ শিক্ষকের মতোই উইলমটস আগলে রেখেছেন পুরো দলকে৷ তারই পুরস্কার পেলেন এই ৪৫ বছর বয়সী৷ রয়টার্স৷