আগামী মাসে কলকাতায় ইন্দো-বাংলা গেমস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ এশীয় গেমসের পদকজয়ীদের সংবর্ধনা চলছেই। চলছে তাঁদের পুরস্কার দেওয়ার হিড়িক! তবে এর মধ্যেও অ্যাথলেটদের চালিয়ে যেতে হচ্ছে প্রস্তুতি। আগামী মাসেই শুরু হচ্ছে তৃতীয় ইন্দো বাংলাদেশ-বাংলা গেমস। গত দুবার এই প্রতিযোগিতা হয়েছে ফেব্রুয়ারি মাসে। কিন্তু এবার এসএ গেমসের কারণে তা পেছানো হয়েছে। আগামী ২৫ মার্চ কলকাতায় শুরু হবে দুই বাংলার এই ক্রীড়া মিলনমেলা। এ জন্য ২৪ মার্চ কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে এবার শুধু এসএ গেমসে সোনা ও রুপাজয়ীদেরই পাঠাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। জানা গেছে, ১০-১১টি খেলা থাকছে এবারের গেমসে। এসএ গেমসের পর বেশির ভাগ অ্যাথলেটই অবশ্য ছুটি কাটাচ্ছেন। তাঁরা ছুটি কাটিয়ে ফিরলে আগামী সপ্তাহ থেকেই হয়তো পূর্ণোদ্যমে প্রস্তুতি শুরু হবে।