আগামী মাসে শুরু লিগের দ্বিতীয় পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরামবাগ-ফেনী সকার ম্যাচ দিয়ে ২৭ এপ্রিল শেষ হয়েছে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম পর্ব। এক সপ্তাহ বিরতির পর আগামী ৫ মে শুরু হবে লিগের দ্বিতীয় পর্ব। প্রথম দিনে হবে দুটি ম্যাচ। টাঙ্গাইল স্টেডিয়ামে বিকেল ৪-১৫ মিনিটে বিজেএমসি মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডির। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হবে মুক্তিযোদ্ধা-ফরাশগঞ্জ ম্যাচ। ১০ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে প্রথম পর্ব শেষ করেছে পেশাদার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আবাহনী। ২১ পয়েন্ট পাওয়া মুক্তিযোদ্ধা রয়েছে তাদের পরই।