আগামী মাসেই পাকিস্তানের দায়িত্বে হোয়াটমোর!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী মাসে পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব নিতে চলেছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাবেক কোচ ডেভ হোয়াটমোর।বাংলাদেশে আগামী মাসে মাঠে গড়াবে এশিয়া কাপের আসর। আসন্ন এই প্রতিযোগিতা দিয়েই পাকিস্তানের প্রধান কোচ হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন হোয়াটমোর।পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা আজ বার্তা সংস্থা পিটিআইকে নিশ্চিত করেছেন, চুক্তিতে স্বাক্ষর করতে আগামী মাসের প্রথম সপ্তাহে পাকিস্তানে যাবেন সম্ভাব্য প্রধান কোচ ডেভ হোয়াটমোর ও বোলিং কোচ জুলিয়ান ফাউন্টেন। ওই কর্মকর্তা বলেন, দলের অন্তর্বর্তীকালীন কোচ মহসিন খান এখন আর বোর্ডপ্রধান জাকা আশরাফের পরিকল্পনায় নেই।জাকা আশরাফ অবশ্য স্থানীয় গণমাধ্যমে জোর গলায় বলে চলেছেন, বোর্ড কাউকেই চূড়ান্ত করেনি। কোচ নির্বাচন নিয়ে এন্তেখাব আলমের নেতৃত্বে গঠিত কমিটিই সবকিছু চূড়ান্ত করবে।