আগামী মাসেই মাঠে ফেরার স্বপ্ন বাটের
লর্ডস টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারির ঘটনায় আইসিসির নিষেধাজ্ঞায় আছেন সালমান বাট। নিষেধাজ্ঞায় আছেন তাঁর দুই সতীর্থ মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আসিফও। তবে বাটের স্বপ্ন—আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেই মাঠে ফিরবেন তিনি।হতাশা প্রকাশ করে রয়টার্সকে বাট বলেন, ‘আমার ক্রিকেট ক্যারিয়ার বেশ ভালোই যাচ্ছিল। কিন্তু এসব অভিযোগ আমার ক্যারিয়ারকে একেবারে শেষ করে দিয়েছে।’ এর পরই তিনি যোগ করেন, ‘আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। চারপাশের লোকজনের সঙ্গে কীভাবে মিশতে হয়, এ ঘটনা আমাকে শিখিয়েছে। আমি খুব দ্রুত দলে ফিরতে চাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমি। প্রতিদিন দুই ঘণ্টা করে অনুশীলন করছি।’ইংল্যান্ডে বিতর্কে মোড়ানো সফরের পর সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান দল। এ সফরে দুটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচে অংশ নেবে তারা। এ সফরে বাট-আমির-আসিফ খেলতে পারবেন কি না, তা নির্ভর করছে নিষেধাজ্ঞার বিরুদ্ধে তাঁদের করা আপিলের ওপর। চলতি মাসের ৩০ ও ৩১ তারিখে দোহায় আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।