আগামী ২২ নভেম্বর বিওএর নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন ধরেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম নেতারা। শেষ পর্যন্ত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন হচ্ছে আগামী ২২ নভেম্বর। কাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিওএ নির্বাচনের তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। সংস্থাটি নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য এরই মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে নির্বাচন কমিশন গঠনের অনুরোধ জানিয়েছে। গত এপ্রিলে শেষ হয়েছে বিওএর কার্যনির্বাহী কমিটির মেয়াদ।