আগামীকাল উইন্ডিজ যাচ্ছে অনূর্ধ্ব-১৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশ ব্যস্ত সময়ই কাটাচ্ছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। মাত্র কিছুদিন হলো ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে দেশে ফেরা দলটি আবার যাচ্ছে দেশের বাইরে। এবার গন্তব্য ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের তরুণেরা ক্যারিবিয়ার বিমানে উঠছেন আগামীকাল। ২১ দিনের সফরে দলটি সাতটি এক দিনের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে। ৫ অক্টোবর সফরের প্রথম ম্যাচটি অবশ্য গায়ানা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। পুরো সিরিজই হবে গায়ানার চারটি ভেন্যুতে। ১৫ সদস্যের বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। এ ছাড়া বিকল্প হিসেবে রাখা হয়েছে ছয়জনকে। দলের সঙ্গে ম্যানেজার হিসেবে যাচ্ছেন সাবেক ক্রিকেটার এহসানুল হক।