আগামীকাল থেকে প্রিমিয়ার হ্যান্ডবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর পর মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগ। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে আগামীকাল শুরু হবে খেলা। এবারের লিগে অংশ নিচ্ছে নারিন্দা প্রগতি বয়েজ, ওল্ড আইডিয়ালস, মেনজিস ক্রীড়াচক্র, সূর্যোদয় ক্রীড়াচক্র, ঢাকা মেরিনার্স, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও ভ্রাতৃত্ব সমাজকল্যাণ সংঘ। অনিয়মিত হওয়ার কারণে এবার কোনো অবনমন থাকবে না লিগে—সংবাদ সম্মেলনে জানালেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। লিগের পৃষ্ঠপোষক মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)।